মাধবপুরে গাছ বিক্রির অভিযোগ উঠেছে ইউপি সদস্য'র বিরুদ্ধে
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন | সারাদেশ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এক ইউনিয়ন সদস্য (মেম্বার) এর বিরুদ্ধে রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আবজল চৌধুরী'র বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন দেব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, আন্দিউড়া গ্রামের ভিতর দিয়ে নোয়াহাটির পর্যন্ত এল,জি,ই,ডির রাস্তার পাশে বিভিন্ন গাছ লাগানো আছে। উল্লেখিত রাস্তার ছাদির হোসেনের বাড়ির পাশে একটি শত বছরের পুরাতন গাছ গত কয়েক মাস আগে ঝড়ে পড়ে যায়। ওই ঝড়ে পড়া গাছ মেম্বার আবজাল চৌধুরী ইউপি অফিসে কেটে নিয়ে যাওয়ার কথা বলে বিক্রি এবং আরও জানা যায় জাক্কু চৌধুরীর বাড়ির পাশে রাস্তার আকাশমণি একটি গাছ বিক্রির করার অভিযোগ পাওয়া যায়।
এবিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, অভিযোগ হাতে পায়নি অভিযোগ পাইলে খতিয়ে দেখা হবে।

